যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে পৃথক বৈঠক করেছেন শাহবাজ শরিফ

코멘트 · 346 견해

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে চলমান আলোচনার ফাঁকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেড

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে চলমান আলোচনার ফাঁকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় ভ্যান্সের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। খবর আলজাজিরার।

বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও উপস্থিত ছিলেন।

এর আগে শাহবাজ শরিফ বলেন, এই আলোচনা আঞ্চলিক স্থায়ী শান্তির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে বলে তিনি আশা করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে পাকিস্তানের পক্ষ থেকে উভয় দেশের মধ্যে সংলাপ সহজ করতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

এদিকে, দিনের শুরুতেই ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধি দলও শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করে।
তবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে শরিফের বৈঠকের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

 

코멘트