নাটোরের বড়াইগ্রামে অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধ/র্ষ/ণের অভিযোগে বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরী বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। অভিযুক্ত ইকবাল হোসেন বড়াইগ্রামের গুরুমশৈল মহল্লার ফারুক হোসাইনের ছেলে।

রবিবার (১২ এপ্রিল) জেলা দুপুরে ছাত্রদলের পক্ষ থেকে বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে গতকাল শনিবার রাতে অভিযুক্ত ছাত্রদল নেতা ইকবালের স্ত্রী ফারজানা আক্তার অপি নিজ বাবার বাড়িতে সংবাদ সম্মেলন করে স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে অপি অভিযোগ করেন, ২০১৭ সালে ইকবালের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের পাঁচ বছরের একটি সন্তান রয়েছে। গত ১০ জানুয়ারি ইকবাল তার বাবার বাড়িতে গিয়ে তার ১৬ বছর বয়সি ছোট বোনকে জোরপূর্বক ধ/র্ষ/ণ করে। গত সপ্তাহে বোন অসুস্থ হয়ে পড়লে জানা যায় সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।’

image